|

Advertisement
×

প্রধানমন্ত্রীকে ডিএসইর অভিনন্দন

রবিবার, ১২ মে ২০২৪   প্রিন্ট   ১৮৬ বার পঠিত

প্রধানমন্ত্রীকে ডিএসইর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেয়ারবাজারের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে শেয়ারবাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তির নির্দেশনা দিয়েছেন। এর জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷

এর আগে গত বৃহস্পতিবার (০৯ মে) শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

ভালো শেয়ারের সরবরাহ বাড়িয়ে দেশের শেয়ারবাজারকে আরো শক্তিশালী করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগকে সম্ভাবনাময় রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি সংস্থা ও সরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

ডিএসই’র চেয়ারম্যান ড. হাসান বাবু বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা শেয়ারবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী৷ এই নির্দেশনা বাস্তবায়ন হলে শেয়ারবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে শেয়ারবাজারের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক অর্থনীতিতে গতি আসবে এবং শেয়ারবাজার দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করবে, যা শেয়ারবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করবে৷ তিনি বলেন, শেয়ারবাজারকে ঘিরে সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মনোভাবের ফলে দেশের শিল্পায়নের গতি ত্বরান্বিত হওয়ার মাধ্যমে শেয়ারবাজার দেশের অথনৈতিক উন্নয়নে আরও বেশি কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে৷ শেয়ারবাজারকে সম্প্রসারিত ও গতিশীল করার জন্য শেয়ারবাজারের প্রতি সরকারের বিশেষ গুরুত্বারোপকে তিনি বিশেষভাবে অভিনন্দন জানান৷

ডিএসই’র চেয়ারম্যান আরও বলেন, ডিসিই-ও শেয়ারবাজারকে অধিকতর গতিশীল করতে অবকাঠামোগত ও প্রযুক্তিগত সকল ধরণের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে৷ একইসাথে তিনি বলেন, বিভিন্ন গ্রুপ অব কোম্পানিজ এবং আরএমজি সেক্টরের গ্রীণ ফ্যাক্টরীগুলো শেয়ারবাজারে অন্তর্ভুক্তির জন্য ডিএসই কাজ করে যাচ্ছে৷

তিনি বলেন, দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের অন্যতম মাধ্যম হলো দেশের শেয়ারবাজার। তাই উন্নয়ন অগ্রযাএার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দেশের শেয়ারবাজার সরকারকে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করেন তিনি৷

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com