|

Advertisement
×

বেক্সিমকো সুকুকের ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ০৩ জুন ২০২৪   প্রিন্ট   ২০২ বার পঠিত

বেক্সিমকো সুকুকের ডিভিডেন্ড ঘোষণা

তৃতীয় বর্ষের প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের প্রাপ্য ডিভিডেন্ড (রিটার্ন) ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনা। আলোচ্য সময়ের জন্য বন্ডটি বিনিয়োগকারীদের জন্য ৪.৫৫ শতাংশ হারে রিটার্ন তথা মুনাফা ঘোষণা করেছে।

রোববার (০২ জুন) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের রিটার্ন অনুমোদন করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

মুনাফা পাওয়ার যোগ্যতা নির্ধারণে বন্ডের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুন।

তৃতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকের মেয়াদকাল ২৩ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২২ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com