অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ প্রিন্ট ১৯৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৯০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৮২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২১ টাকা ৭৮ পয়সা (রিস্টেটেড)।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে (এনএভিপিএস) ১৯০ টাকা ৮৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com