Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

শুক্রবার, ০২ মে ২০২৫   প্রিন্ট   ২০৩ বার পঠিত

Default Image

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৭-৩০ এপ্রিল’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে স্কয়ার ফার্মা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৮.১৬ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২১৪ টাকা ১০ পয়সায়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৬ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৭ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৪ কোটি ১ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৭ টাকা ৮০ পয়সায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৪ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৭ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২০ টাকা ৮০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ৪৫ কোটি ৪০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৩৯ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা, শাহজীবাজার পাওয়ারের ৩৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩০ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা, সিটি ব্যাংকের ২৮ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ২৭ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা এবং বেক্সিমকো ফার্মার ২৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৬:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ০২ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com