বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ চা-শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০৪ মে ২০২৫   প্রিন্ট   ২২৫ বার পঠিত

সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ চা-শ্রমিকদের

বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছেন চা-শ্রমিকরা।

রোববার (৪ মে) দুপুর দেড়টার দিকে সিলেটের খাসদবির এলাকা সংলগ্ন সিটি কর্পোরেশনের প্রবেশদ্বারে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চা শ্রমিকরা।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

সিলেট নগরী থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া যুবক আলিফ আহমদ ঢাকা পোস্টকে বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক। বিদেশ যাত্রীসহ পর্যটকরা এই রাস্তা ব্যবহার করে। এই রাস্তা অবরোধ করে যাত্রীদের জিম্মি করা হচ্ছে। এভাবে মানুষকে জিম্মি করে দাবি আদায় করা বন্ধ হোক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর আড়াইটা দিকে সিলেট মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে রাস্তায় যান চলাচল করার চেষ্টা চালাচ্ছেন।

Facebook Comments Box
×

Posted ০৩:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com