অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৯ মে ২০২৫ প্রিন্ট ২৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৪ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৯০ শতাংশ।ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
লেনদেন তলিকার দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৬.৫৯ শতাংশ।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২৬ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৩৯ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের ১৭ কোটি ৬৩ লাখ টাকা, সিটি ব্যাংকের ১২ কোটি ৪২ লাখ টাকা, বিএসসির ১০ কোটি ০৩ লাখ টাকা, লাভেলো আইসক্রীমের ৮ কোটি ৯৪ লাখ টাকা, কেডিএসের ৮ কোটি ৩৪ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ৮ কোটি ১০ লাখ টাকা এবং আলিফ ইন্ডাষ্ট্রিজের ৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার।
Posted ১০:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com