অনলাইন ডেস্ক
সোমবার, ০২ জুন ২০২৫ প্রিন্ট ৩২৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-ফাইন ফুডস, মিডডল্যান্ড ব্যাংক ও লাভেলো আইসক্রীম। আজ এই তিন কোম্পানির মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৭ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস। এদিন কোম্পানিটির ১২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এরপর লেনদেন হয়েছে মিডডল্যান্ড ব্যাংক ৩ কোটি ৩ লাখ টাকার এবং লাভেলো আইসক্রীমের ২ কোটি ৬৪ লাখ টাকার।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গ্রামীনফোন ৭৮ লাখ এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com