সোমবার ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নভেম্বরে জাতীয় এসএমই পণ্য মেলা

বুধবার, ২০ আগস্ট ২০২৫   প্রিন্ট   ১৩৯ বার পঠিত

নভেম্বরে জাতীয় এসএমই পণ্য মেলা

আগামী ৪ থেকে ১১ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা। আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

এসএমই ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় এসএমই মেলা আয়োজন নিয়ে এসএমই চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, মেলায় অংশগ্রহণের জন্য এরইমধ্যে বিভিন্ন খাতের ৮৫০ জন উদ্যোক্তা আবেদন করেছেন। শিগগিরই যাচাই-বাছাই শেষে অংশগ্রহণের জন্য যোগ্য উদ্যোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং পরিচালক পর্ষদ সদস্য সামিম আহমেদ। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। মো. মুসফিকুর রহমান বলেন, উদ্যোক্তাদের পরামর্শ অনুযায়ী সম্ভব সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে মেলা আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন।

সভায় জানানো হয়, শতভাগ দেশি পণ্যের এই মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য তিনশর বেশি স্টলের ব্যবস্থা থাকবে। এ ছাড়া মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে এসএমই ফাউন্ডেশনের পরিচিতি ও কর্মসূচি তুলে ধরতে এসএমই ফাউন্ডেশনের একটি সচিবালয়, মিডিয়া সেন্টার, রক্তদান কেন্দ্র ও ক্রেতা-বিক্রেতা বৈঠকের বুথ থাকবে।

মেলায় বিভিন্ন বিষয়ে সেমিনারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজে ঋণ পেতে ব্যাংকার-উদ্যোক্তা দ্বিপক্ষীয় আলোচনার আয়োজন করা হবে। দেশীয় উৎপাদনকারী অথবা সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাই মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। বিদেশি বা আমদানি করা পণ্য মেলায় প্রদর্শন কিংবা বিক্রি করা যাবে না।

Facebook Comments Box
×

Posted ০৪:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com