রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চাঁদপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা

অনলাইন ডেস্ক

শনিবার, ০১ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ১৯০ বার পঠিত

চাঁদপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও উন্নয়ন সভা

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চাঁদপুর অঞ্চলের বীমা গ্রাহকদের বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান শিকদার দুলাল, আল আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ নুর ই আলম জুয়েল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভা শেষে বীমাদাবির চেক হস্তান্তর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

Facebook Comments Box
×

Posted ০৭:৩১ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com