বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ প্রিন্ট ৫৬ বার পঠিত
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশ (এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড) এর মধ্যে এক যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে দেশে বিক্রিত প্রতিটি হিরো মোটরসাইকেলের সাথে ক্রেতারা চার্টার্ড লাইফের বিশেষ বীমা সুরক্ষা সুবিধা উপভোগ করবেন।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এইচএমসিএল নিলয় বাংলাদেশের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মন্ডল এফসিএ এবং চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহ।
এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো মোটরসাইকেল রাইডারদের পথচলাকে আরও নিরাপদ করা এবং গ্রাহকদের মোটরসাইকেল ক্রয়ের সাথে সাথেই একটি নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। বাংলাদেশের অটোমোবাইল এবং বীমা খাতের মধ্যে এই ধরনের সমন্বয় একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
চার্টার্ড লাইফের ডিরেক্টর মো. শরীফ হাসান এফসিএ বলেন, আমরা জানি বীমা সুবিধা বা আর্থিক কাভারেজ কখনো হারানো প্রাণ ফিরিয়ে দিতে পারে না। তবে একজন রাইডারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা দুর্ঘটনায় তার পরিবার যেন অন্তত অর্থনৈতিকভাবে ভেঙে না পড়ে, এই বীমা সেবা সেই কঠিন সময়ে সহায়ক ভূমিকা পালন করে। দুর্ঘটনা কখনোই আমাদের কাম্য নয়, তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকা জরুরি। গ্রাহকদের সেই মানসিক ও আর্থিক প্রস্তুতি নিশ্চিত করতেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, বীমা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জীবনকে ঝুঁকিমুক্ত করতে আমরা নিরলস কাজ করছি। হিরো বাংলাদেশের সাথে এই অংশীদারিত্ব রাইডারদের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি মোকাবিলায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
অন্যদিকে, হিরো বাংলাদেশের এইচএমসিএল নিলয় বাংলাদেশের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মন্ডল বলেন, দুর্ঘটনাজনিত কারণে কোনো পরিবার যেন বিপর্যয়ের মুখে না পড়ে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রয়াস। বিশেষ করে আগামী কোরবানির ঈদের আগে প্রতিটি বাইকের সাথে এই বীমা সুবিধা নিশ্চিত করার মাধ্যমে আমরা গ্রাহকদের জীবন ও পরিবারকে সুরক্ষিত করতে চাই।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে দেশে বীমা সচেতনতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা সাশ্রয়ী উপায়ে মানসম্মত বীমা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
Posted ০৮:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com