Ad
x

যশোরে সোনালী লাইফের পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ১৮৮ বার পঠিত

যশোরে সোনালী লাইফের পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে যশোর শিল্পকলা একাডেমিতে “ক্যারিয়ার গাইড স্পেশাল ট্রেনিং” শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

খুলনা বিভাগের ব্রাঞ্চ ম্যানেজারদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান। চিফ স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক অনুপম দাস ও এমদাদুল হক সাহিল এবং এজিএম মো. ওবায়দুর রহমান মন্ডল। এছাড়াও খুলনা টেরিটরির ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সকাল ৯টায় শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল।

উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে খুলনা বিভাগের ১৫ টি শাখা অফিসের মাধ্যমে ৬২ হাজারের অধিক বীমা গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বীমা সেবা প্রদান করছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত শুধুমাত্র খুলনা বিভাগ থেকেই প্রথম বর্ষ ও রিনিওয়াল মিলে প্রায় ১২ কোটি টাকা প্রিমিয়াম অর্জিত হয়েছে, ২০২৫ সালে যা ছিল সর্বমোট ৪৫ কোটির অধিক টাকা। শুধুমাত্র এই বিভাগ থেকেই ২০২৬ এর মার্চ পর্যন্ত প্রায় ৫ (পাঁচ) কোটি টাকা বীমাদাবী পরিশোধিত হয়েছে, এছাড়া ২০২৫ -এ সর্বমোট ১৫ কোটির অধিক টাকা বীমাদাবী হিসেবে পরিশোধ করা হয়। শুধুমাত্র খুলনা বিভাগে ৭,০৯৯ জন মাঠকর্মী রয়েছেন তন্মধ্যে ২০২৬ এর মার্চ পর্যন্ত বীমাকর্মী নিয়োগ হয়েছে ২৫৭ জন, যারা নিরবিচ্ছিন্নভাবে গ্রাহকসেবা প্রদান করছেন।

এছাড়া বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে সোনালী লাইফ সার্বিকভাবে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে — ২০২৩ সালে ৪৫ কোটি টাকার অধিক, ২০২৪ সালে ১৫০ কোটি টাকার অধিক, ২০২৫ সালে ৪৩২ কোটির অধিক এবং ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা বীমাদাবি হিসেবে পরিশোধ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে কোম্পানী সংশ্লিষ্ট সবাই আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ০৮:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com