সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিজিআইসি ফুটবল টুর্নামেন্ট ১০২৫ অনুষ্ঠিত

রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৩৩১ বার পঠিত

বিজিআইসি ফুটবল টুর্নামেন্ট ১০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি)-এর আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর আফতাবনগর কিক অফিসিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে ক্লেইমস অ্যান্ড রি-ইনসিওরেন্স এবং রানার-আপ হয়েছে এইচআর বিভাগ। বিজিআইসি’র বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত চারটি দল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ ফুটবল খেলায় অংশ গ্রহণ করে।

টুর্নামেন্ট উদ্বোধন বিজিআইসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (টেকনিক্যাল) মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ। টুর্নামেন্টের ধারাভাষ্যে ছিলেন এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম এবং অবলিখন বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হাসান মাহমুদ রিয়াদ।
চ্যাম্পিয়ান এবং রানার-আপ দলীয় অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন বিজিআইসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমরান রউফ, চৌধুরী মো. আবু সাঈদ, মো. নজরুল ইসলাম, রাশিদা বানু, সৈয়দ গালিব মাসুক মুর্শেদ, মো. মানিক মিয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ।

Facebook Comments Box

Posted ০৫:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com