নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ প্রিন্ট ১৬৮ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৪৭৭ বারে ৪ লাখ ৮ হাজার ৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৯২ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ২৫২ বারে ৫ লাখ ৯০ হাজার ৭৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯১ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৯৯ বারে ৯৮ লাখ ৫ হাজার ১২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৯১ লাখ টাকা।তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফার্মা এইডের ৭.৫০ শতাংশ, এবি ব্যাংকের ৬.৯৮ শতাংশ, ইস্কয়ার নিটের ৬.৫৬ শতাংশ, সিমটেক্সের ৬.৫১ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.৩২ শতাংশ, বিডি থাই ফুডের ৬.০২ শতাংশ ও এনআরবিসি ব্যাংকের ৫.৩৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৭:১৮ অপরাহ্ণ | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com