শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় একমাস বাড়লো

রবিবার, ১৫ মার্চ ২০২৬   প্রিন্ট   ৮৬ বার পঠিত

কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় একমাস বাড়লো

কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা একমাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এখন কোম্পানি করদাতারা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

রবিবার (১৫ মার্চ) এ বিষয়ে এনবিআরের করনীতি বিভাগের দ্বিতীয় সচিব মো. একরামুল হক সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে কোম্পানির আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৫ মার্চ।

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪-এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে স্বাভাবিক করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বৃদ্ধি করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, করদাতাদের সুবিধা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় এই সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিসহ সংশ্লিষ্ট করদাতারা ৩০ এপ্রিলের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

Facebook Comments Box

Posted ০৩:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com