|

Advertisement
×

শাহ আমানতে একমাসে মধ্যপ্রাচ্যের ২১৮ ফ্লাইট বাতিল

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   প্রিন্ট   ১২৫ বার পঠিত

শাহ আমানতে একমাসে মধ্যপ্রাচ্যের ২১৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এক মাসে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার রুটের ২১৮টি ফ্লাইট বাতিল হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

সোমবার (৩০ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে জানান, আজও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবি থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহ থেকে একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট। তবে এদিন মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন এয়ারলাইন্সের পাঁচটি আগমন ও চারটি বহির্গমন ফ্লাইট স্বাভাবিকভাবে চলেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের স্থবিরতা এখনো কাটেনি।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ২১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com