Ad
x

চতুর্থ প্রান্তিকে নন-লাইফ বীমা খাতে রিইন্স্যুরেন্স প্রিমিয়াম ব্যয় ৬৯৫ কোটি টাকা ছাড়িয়েছে

রবিবার, ১২ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৩৫৯ বার পঠিত

চতুর্থ প্রান্তিকে নন-লাইফ বীমা খাতে রিইন্স্যুরেন্স প্রিমিয়াম ব্যয় ৬৯৫ কোটি টাকা ছাড়িয়েছে

দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলো ২০২৫ সালের শেষ তিন মাসে (চতুর্থ প্রান্তিক) পুনঃবীমা বা রিইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ মোট ৬৯৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয় করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে কোম্পানিগুলোর পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, নন-লাইফ বীমা খাতের ৪৬টি কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য ব্যয় করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশন, যার ব্যয় ২৩৫ কোটি ৩৪ লাখ টাকা। বেসরকারি খাতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ৮৮ কোটি ৫৩ লাখ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৫৪ কোটি ৯৪ লাখ টাকা রিইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ করেছে।

এছাড়া প্রগতি ইন্স্যুরেন্স ২৯ কোটি ১০ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ২৯ কোটি ৭৮ লাখ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ২০ কোটি ২২ লাখ এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স ১৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয় করেছে।

মাঝারি ব্যয়ের তালিকায় রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স (১৫ কোটি ৩ লাখ), ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স (১৩ কোটি ৪৩ লাখ), রিপাবলিক ইন্স্যুরেন্স (১৩ কোটি ৭ লাখ) এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স (১২ কোটি ৪৮ লাখ)।

অন্যদিকে, তুলনামূলক কম ব্যয় করেছে বাংলাদেশ কো-অপারেটিভস ইন্স্যুরেন্স (২৫ লাখ), পূরবী জেনারেল ইন্স্যুরেন্স (১ কোটি ৯৬ লাখ), সিকদার ইন্স্যুরেন্স (১ কোটি ৪১ লাখ) এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স (২ কোটি ২১ লাখ)।

 

আইডিআরএ’র তথ্যানুযায়ী অনুযায়ী, নন লাইফ বীমা খাতের ৪৬ টি কোম্পানির মধ্যে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে পুনঃবীমা প্রিমিয়াম বাবদ অগ্রণী ইন্স্যুরেন্স ৪ কোটি ৫৫ লাখ টাকা, এশিয়া ইন্স্যুরেন্স ৪ কোটি ২৭ লাখ টাকা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ২১ লাখ টাকা, বাংলাদেশ কো-অপারেটিভস ইন্স্যুরেন্স ২৫ লাখ টাকা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৬ কোটি ১২ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৭ কোটি ০৪ লাখ, বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশন ২৩৫ কোটি ৩৪ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৯০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫ কোটি ৬০ লাখ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৬ কোটি ৮৬ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৭ কোটি ০৪ লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৬৫ লাখ, ঢাকা ইন্স্যুরেন্স ৩ কোটি ৪৬ লাখ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ৪ কোটি ৯১ লাখ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১৩ কোটি ৪৩ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ২ কোটি ৮৮ লাখ, ফেডারেল ইন্স্যুরেন্স ১৫ কোটি ০৩ লাখ, গ্লোবাল ইন্স্যুরেন্স ৭ কোটি ৮১ লাখ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ৮৮ কোটি ৫৩ লাখ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ২ কোটি ৯৯ লাখ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ৫ কোটি ৩১ লাখ, জনতা ইন্স্যুরেন্স ৩ কোটি ০৬ লাখ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ৩ কোটি ৭১ লাখ, মেঘনা ইন্স্যুরেন্স ৪ কোটি ৩১ লাখ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ৪ কোটি ২৪ লাখ, নিটল ইন্স্যুরেন্স ৬ কোটি ২৮ লাখ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স ৭ কোটি ১৩ লাখ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৩ কোটি ০৯ লাখ, পিপলস ইন্স্যুরেন্স ৮ কোটি ৯২ লাখ, ফিনিক্স ইন্স্যুরেন্স ৫ কোটি ৪০ লাখ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৫৪ কোটি ৯৪ লাখ, প্রগতি ইন্স্যুরেন্স ২৯ কোটি ১০ লাখ, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স ১৭ কোটি ৪১ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্স ৬ কোটি ৬৯ লাখ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৯৬ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ২৯ কোটি ৭৮ লাখ, রিপাবলিক ইন্স্যুরেন্স ১৩ কোটি ০৭ লাখ, রূপালী ইন্স্যুরেন্স ৩ কোটি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ২০ কোটি ২২ লাখ, সিকদার ইন্স্যুরেন্স ১ কোটি ৪১ লাখ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৩ কোটি ৪১ লাখ, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স ৬ কোটি ৮৩ লাখ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৫ কোটি ৭০ লাখ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৪ কোটি ১৯ লাখ, ইউনিয়ন ইন্স্যুরেন্স ১২ কোটি ৪৮ লাখ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স ৭ কোটি ১১ লাখ টাকা খরচ করেছে।

 

Facebook Comments Box

Posted ০২:২১ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com