বৃহস্পতিবার ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সেরা সিইও’র তালিকায় পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলী

বুধবার, ০৬ মে ২০২৬   প্রিন্ট   ১০২ বার পঠিত

সেরা সিইও’র তালিকায় পপুলার লাইফের এমডি বি এম ইউসুফ আলী

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস আমেরিকা’র বিশেষ প্রকাশনায় বাংলাদেশের সেরা ১০০ সিইও’র তালিকা প্রকাশ করেছে।

তালিকায় স্থান পেয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।


কোম্পানি সূত্রে জানা যায়, তার নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং বীমা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

শরীয়তপুর জেলায় জন্ম নেওয়া বি এম ইউসুফ আলী দেশের বীমা খাতে একটি পরিচিত নাম। তার নেতৃত্বে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বীমা বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি দেশের কর্পোরেট খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে এবং বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। এদিকে, এই অর্জনে বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৮:১৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com