নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ প্রিন্ট ৩১ বার পঠিত
পুঁজিবাজারের ব্যাংক খাতের তালিকাভুক্ত কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি জমি কেনার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ঢাকা-১২১২-এর গুলশান এভিনিউয়ের রোড নং–১১৩, বাড়ি নং–১১০-এ অবস্থিত ১ বিঘা (২০ কাঠা) জমি ক্রয় করা হবে। যেখানে ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয় নির্মাণ করা হবে। এর আগে একই উদ্দেশ্যে ঢাকার বেরা এলাকায় ৬০ কাঠা (৩ বিঘা) জমি ক্রয়ের একটি প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই প্রস্তাবটি অনুমোদন না দেওয়ায় তা বাতিল করা হয়।গত ১২ জুন ২০২৪ তারিখে বেরা এলাকায় জমি ক্রয়ের প্রস্তাব বাতিল হওয়ার বিষয়টি নিয়ে ডিএসই একটি সংবাদ প্রকাশ করেছিল।
Posted ০২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com