Ad
x

পপুলার লাইফের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ ও বীমাদাবির চেক হস্তান্তর

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   প্রিন্ট   ৪৭ বার পঠিত

পপুলার লাইফের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ ও বীমাদাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কুমিল্লা অঞ্চলের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা ও বীমাদাবির চেক মঙ্গলবার (২৩ জুন ) হস্তান্তর করা হয়েছে।

কোম্পানির আইন উপদেষ্টা অ্যাডভোকেট দাউদ আহম্মেদ ছবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার দুলাল, জনপ্রিয় একক বীমা প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল বারাকাহ্ ইসলামী একক বীমা প্রকল্প নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ আহসানুল ইসলাম প্রমুখ।

কর্মশালা শেষে বীমাদাবির চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ০৬:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com