বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৭৪১ বার পঠিত
সাভারের আশুলিয়ায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস আরও জানায়, মধ্যরাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছান। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
তবে আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় গুদামে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল পুড়ে যায়। পরে তিন ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
Posted ১২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com