নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২০ প্রিন্ট ৬৩৩ বার পঠিত
তৃতীয় প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৩৭ টাকা।
এদিকে, ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.০৩ টাকা।
এছাড়া শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৯৪ টাকা। ৩১ মার্চ ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪.১১ টাকা।
Posted ০৯:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com