নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ প্রিন্ট ২২৫ বার পঠিত
দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলতাফ হুসাইন। আজ (১৩ এপিল) থেকে তার এ দায়িত্ব কার্যকর হবে। গতকাল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আলতাফ হুসাইন এতদিন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক (বিনিয়োগ) হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন : বিশ্বের শীর্ষ ১০ সংবাদমাধ্যম কোম্পানি: বৈশ্বিক তথ্য অর্থনীতির নিয়ন্ত্রক শক্তিগুলো
২০০৪ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। এর আগে তিনি ব্র্যাক, মাইডাস, এসইডিএফ এবং গ্রামীণ ফান্ড-সহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।
শিক্ষাজীবনে আলতাফ হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি এফবিসিসিআই, বিআইবিএম, আইএফসি, ডিসিসিআই ও সিআরআইএসএল-সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ অভিজ্ঞতা ও বিনিয়োগ খাতে দক্ষতার কারণে বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে আলতাফ হুসাইনের এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ০৭:৪০ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com