সোমবার ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

একাদশ জাতীয় সংসদের সংসদ নেতা শেখ হাসিনা

বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১১৬৪ বার পঠিত

একাদশ জাতীয় সংসদের সংসদ নেতা শেখ হাসিনা

আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি হিসেবে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি পুনরায় নির্বাচিত হন।

সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাব সমর্থন করেন উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ বিষয়ে সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, আমরা সংসদ সদস্যরা বিপুলভোটে সর্বসম্মতিক্রমে নেত্রীকে সংসদীয় দলের সভাপতি হিসেবে নির্বাচিত করেছি।

এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানের শুরুতে স্পিকার প্রথমে নিজেই নিজের শপথ নেন। সংসদ ভবনের নিচতলা শপথ কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই এমপিরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী, ২৮৮টি আসনে মহাজোটের প্রার্থীরা জয়ী হন। এর মধ্যে আওয়ামী লীগ থেকেই নির্বাচিত হন ২৫৭ জন।

Facebook Comments Box

Posted ০২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com