|

Advertisement
×

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন স্থগিত

বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১   প্রিন্ট   ৪২০ বার পঠিত

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৯ আগস্ট স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে মেয়াদী মিউচুয়াল ফান্ড এনএলআই ফার্স্ট ফান্ড। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাবেন। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে ১ টাকা ৭৫ পয়সা ডিভিডেন্ড পাওয়া যাবে।

সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (আইপিইউ) হয়েছে ৩ টাকা ১৪ পয়সা।

আগের বছরে ফান্ডটির সঞ্চিতিতে ইউনিট প্রতি ১ টাকা ২৮ পয়সা ঘাটতি ছিল। এটি বাদ দিলে থাকে ১ টাকা ৮৬ পয়সা। ঘোষিত লভ্যাংশ এর ৯৪ দশমিক ০৯ শতাংশ।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতিড ক্যাশফ্লো ছিল ২ টাকা।

Facebook Comments Box

Posted ১২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com