শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের বিডিং শুরু ২১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   551 বার পঠিত

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের বিডিং শুরু ২১ সেপ্টেম্বর

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আবেদনকৃত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডকে বুকবিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে প্রান্তসীমা মূল্য (কাট অব প্রাইস) নির্ধারণের জন্য বিডিং আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে এবং ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে বিএসইসির ৭৩৪ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।মূলধন সংগ্রহের মাধ্যমে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫.১৫ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ( পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩০.২০ টাকা।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.১৩ টাকা।

আরো উল্লেখ্য, বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ২.২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লঙ্কা বাংলা ইনভেসমেন্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ১২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।