নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 78 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড তাদের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত ঘোষণা করেছে। এবারও কোম্পানিটি হাইব্রিড পদ্ধতিতে সভার আয়োজন করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী কোম্পানিটির এজিএম আগামী ২২ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। সভার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০:০০ টা। এজিএমের ফিজিক্যাল ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে: গণস্বাস্থ্য পি এইচ এ, ২২ মেইল, গণ বিশ্ববিদ্যালয় রোড, মির্জানগর, সাভার ক্যান্টনমেন্ট হয়ে, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪। একইসাথে সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও পরিচালিত হবে। যেসব শেয়ারহোল্ডার সশরীরে উপস্থিত না থেকে অনলাইনে সভায় যোগ দিতে চান, তাদের জন্য একটি ভার্চুয়াল লিংক সরবরাহ করা হয়েছে। এই এজিএম-এ উল্লেখিত ডিভিডেন্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra