রবিবার, ২১ নভেম্বর ২০২১ প্রিন্ট ৫৮৯ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ রোববার (২১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
ইতিবাচক পারফরম্যান্স নিয়ে নতুন হিসাববছর শুরু করেছে কোম্পানিটি। গত বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটি লোকসান দিলেও এবার মুনাফা করতে সক্ষম হয়েছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৮ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি ১৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৩৯ পয়সা।
Posted ০৭:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২১ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন