সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

চীনের জন্য মাস্কসহ স্বাস্থ্য সামগ্রী পাঠালেন প্রধানমন্ত্রী

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   484 বার পঠিত

চীনের জন্য মাস্কসহ স্বাস্থ্য সামগ্রী পাঠালেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে বিপর্যস্ত চীনের জন্য মাস্ক, গাউন, ক্যাপ, হ্যান্ড গ্লোভ ও স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘সহমর্মিতামূলক সহায়তা’ হিসেবে দেশটির জন্য এসব সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশের সরকারপ্রধান। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের হাতে ওই চিঠি ও স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ করোনা ভাইরাসের আক্রমণে স্বজন হারানো চীনা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। চীন সরকার কর্তৃক দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঠিকভাবে সেবা প্রদানেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। চীন দ্রুত সময়ের মধ্যে এ সঙ্কট কাটিয়ে উঠতে পারবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

পাশাপাশি চিঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে সেখানে থাকা বাংলাদেশিদের মধ্যে ৩১২ জনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে গত ১ ফেব্রুয়ারি দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু বিপত্তি ঘটে বিমানের ওই পাইলটদের আর প্রবেশ করতে দিচ্ছে না অন্য দেশ। এতে বিপাকে পড়েছে বিমান।

তিনি জানান, চীনের বিভিন্ন শহরে অবরুদ্ধ আরও ১৭১ বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগও নেয়া হচ্ছে। এ অবস্থায় চীনে থাকা বাংলাদেশি নাগরিকদের অন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী তাদের আরও কিছুদিন সেখানে অবস্থান করার পর দেশে ফেরার পরামর্শ দেন।

ড. মোমেন বলেন, একমাত্র সিঙ্গাপুর ছাড়া কোথাও কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হননি। এছাড়া এই ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চীনা প্রজেক্ট ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়বে না।

বাংলাদেশকে ৫০০ কিট দিচ্ছে চীন : প্রধানমন্ত্রীর চিঠি ও সামগ্রী গ্রহণের সময় চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানান, করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশকে ৫০০ কিট উপহার দেবে চীন।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মহানুভবতার সাধুবাদ জানাই আমরা। করোনাভাইরাস ইস্যুতে চীনকে বাংলাদেশ যে সহযোগিতা করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। আমি একটি ভালো খবর দিতে চাই, চীনা দূতাবাস ৫০০ করোনাভাইরাস কিট বাংলাদেশকে সরবরাহ করবে।

তিনি জানান, দু’পক্ষের কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকবে। করোনাভাইরাসের কোনো সীমান্ত নেই। এ সময় বাংলাদেশ যে সহমর্মিতা দেখাচ্ছে তা বন্ধুত্বের পরিচয় বহন করে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৬৬৯ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫০০ জন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে আক্রান্ত হিসেবে পাওয়া যায়নি। তবে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

Facebook Comments Box

Posted ২:২৫ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।