রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ট্রাক লাগবে ও গার্ডিয়ান লাইফে অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৪০ বার পঠিত

ট্রাক লাগবে ও গার্ডিয়ান লাইফে অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল চুক্তি স্বাক্ষর

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ট্রাক লাগবে সম্প্রতি তাদের অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেলের আওতায় একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুসারে, ট্রাক লাগবে লিমিটেডের (ট্রাক ড্রাইভার এবং মালিক) সকল ইউজার ট্রাক লাগবের ওয়েব ও মোবাইল অ্যাপভিত্তিক ডিজিটাল মার্কেটপ্লেস থেকে স্বল্প মূল্যের প্রিমিয়াম প্রদান করে গার্ডিয়ান লাইফের জীবন বীমা পলিসি গ্রহণ করতে পারবেন।

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম এবং ট্রাক লাগবের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত রশিদ নিজ নিজ কোম্পানির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে শামীম আহমেদ, চিফ অপারেটিং অফিসার; ইয়াসিন আরাফাত, হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি; শাহরিয়ার আকন্দ, কী লিড, ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি; আরিফুল হক, এভিপি, ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি এবং ট্রাক লাগবে-এর পক্ষ থেকে মাকসুদ আলম, এইচ আর ডিরেক্টর; আবদুল্লাহ-আল-মামুন, সহ-সভাপতি, অপারেশনস এবং সুমাইয়া বিনতে মতিউর; প্রোজেক্ট ম্যানেজার, মার্কেটপ্লেস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৩:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com