|

Advertisement
×

ডেল্টা লাইফের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৪০৬ বার পঠিত

ডেল্টা লাইফের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) কোম্পানিটির কেন্দ্রীয় কার্যালয়ের বোর্ড রুমে পরিচালনা পর্ষদের ২৫১তম সভাটি অনুষ্ঠিত হয়।

পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নিরপেক্ষ পরিচালক হাফিজ আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুনায়েদ শফিক এবং অন্যান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।

পুনর্গঠিত পরিচালনা পর্ষদের এই সভায় সর্বসম্মতিক্রমে আনোয়ারুল হককে মুখ্য নির্বাহী কর্মকর্তার (চলতি দায়িত্ব) প্রদান করা হয়।

এর আগে ২২ আগস্ট ২০২২ তারিখে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আদেশের প্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রশাসক নিয়োগের অবসান করে। এই প্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখে কোম্পানিটির প্রশাসক মো. কুদ্দুস খান প্রশাসক পদের দায়িত্বভার পরিত্যাগ করেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com