|

Advertisement
×

দর কমার শীর্ষে উত্তরা ফাইন্যান্স

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫০৩ বার পঠিত

দর কমার শীর্ষে উত্তরা ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৬ সেপ্টেম্বর) দর কমার বা লুজার তালিকায় শীর্ষে ছিল উত্তরা ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার উত্তরা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯.৪০ টাকায়। আজ বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫৩.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ১০.৬০ শতাংশ কমেছে। এর মাধ্যমে উত্তরা ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজারর তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের ৬.৪৪ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫.৯৭ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.৬৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৬৩ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.৬১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪.০৯ শতাংশ, জাহিনটেক্সের ৪.০৫ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৭৪ শতাংশ কমেছে।

Facebook Comments Box

Posted ০৩:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com