সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

পাটপণ্য রফতানি করে ছয় মাসে প্রণোদনা ২৫০ কোটি টাকা

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   570 বার পঠিত

পাটপণ্য রফতানি করে ছয় মাসে প্রণোদনা ২৫০ কোটি টাকা

পাট ও পাটজাত পণ্য রফতানির বিপরীতে ১ শতাংশ হারে বিশেষ নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় (জুলাই- ডিসেম্বর) মাসে পাট ও পাটজাত পণ্য রফতানি করে ২৫০ কোটি টাকা প্রণোদনা পেয়েছেন রফতানিকারকরা।

চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ অর্থের তৃতীয় কিস্তি ১৭০ কোটি টাকা ছাড় কারার প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠায় বাংলাদেশ ব্যাংক।

এ প্রস্তাবে বলা হয়, এ খাতে বরাদ্দের প্রথম ও দ্বিতীয় কিস্তির মোট ২৫০ কোটি টাকা ইতোমধ্যে তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে রফতানিকারকদের দেয়া হয়েছে। বর্তমানে পাট ও পাটজাত পণ্য রফতানির বিপরীতে ব্যাংকগুলো থেকে নগদ সহায়তার অপরিশোধিত দাবির পরিমাণ রয়েছে প্রায় ৫৬ কোটি ১৫ লাখ টাকা।

সুতরাং আগামী মার্চ মাস পর্যন্ত এ খাতে নগদ সহায়তা বাবদ প্রয়োজন হবে প্রায় ১৭০ কোটি টাকা। এ জন্য তৃতীয় কিস্তিতে ১৭০ কোটি টাকা ছাড় করার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে ওই প্রস্তাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবনায় মোট কত টাকার পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে তা উল্লেখ না থাকলেও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) পাট ও পাটজাত পণ্য রফতানি আয় বেড়েছে। নভেম্বর শেষে পাট ও পাটজাত পণ্য রফতানি হয় ৪০ কোটি ৪৭ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ দশমিক ৮৩ শতাংশ বেশি। প্রবৃদ্ধিও গত বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12344 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।