মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

সোমবার, ০৮ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬৭৭ বার পঠিত

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন। চীনে পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু হবে।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে পাঁচদিনের সরকারি সফর শেষে শনিবার দুপুরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফাইট (বিজি-১৭২৩) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সরকারের মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। গত ১ জুলাই ঢাকা থেকে রওনা দিয়ে প্রধানমন্ত্রী চীনে পৌঁছান।

বহুল আলোচিত রোহিঙ্গা ইস্যুসহ চীন সফরে অর্জিত সাফল্যগুলো আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। তবে প্রতিবারের মতো এবারো চীন সফর ছাড়াও বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে পারেন তিনি। সেখানে দেশের সর্বশেষ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়টিও উঠে আসতে পারে।

Facebook Comments Box

Posted ১১:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com