বিজ্ঞপ্তি | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 115 বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বরিশাল অঞ্চলের বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পারি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, জনপ্রিয় একক বীমা প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হোসেন আয়নাল, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, একক বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম।
সভা শেষে বীমাদাবির চেক হস্তান্তর করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy