সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি ও সিইও হিসেবে যোগ দিলেন মো. ওবায়দুল হক

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ২৭৯ বার পঠিত

বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি ও সিইও হিসেবে যোগ দিলেন মো. ওবায়দুল হক

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ওবায়দুল হক। এর আগে তিনি জনতা ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সদস্য ও এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি এনআরবিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবেও কর্মরত ছিলেন।

দীর্ঘ ও সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী মোঃ ওবায়দুল হক ১৯৬৩ সালের ২৩ অক্টোবর ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে অনার্সসহ বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৯১ সালে ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ডিএআইবিবি (ব্যাংকিং ডিপ্লোমা) ডিগ্রি অর্জনের পর সেখানে পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিন দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতার মধ্যে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ ব্যাংকে কর্মরত ছিলেন এবং সর্বশেষ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের প্রধান ছিলেন এবং দ্বিতীয় এসএমই উন্নয়ন প্রকল্প (এসএমইডিপি-২)-এর প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেন।

কর্মজীবনের শুরুতে তিনি অন-সাইট ব্যাংক তদারকি, মুদ্রা ব্যবস্থাপনা, প্রশাসন এবং বৈদেশিক মুদ্রানীতি ও পরিদর্শনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার কর্মজীবনে তিনি জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বিশ্বব্যাংক আয়োজিত ব্যালান্স শিট বিশ্লেষণ ও ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ক প্রশিক্ষণ এবং ইউরোপীয় ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় নীতি মূল্যায়ন ও প্রভাব বিশ্লেষণ সংক্রান্ত কোর্সে অংশগ্রহণ করেন, যা শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়।

এছাড়াও তিনি ইউরোপীয় ইউনিয়নের একটি কর্মসূচির আওতায় এসএমই খাতে ‘ট্রেইনার অব দ্য ট্রেইনারস’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।

Facebook Comments Box

Posted ০৫:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com