|

Advertisement
×
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণে

বারভিডার রক্তদান কর্মসূচি

রবিবার, ১০ আগস্ট ২০২৫   প্রিন্ট   ২৮১ বার পঠিত

বারভিডার রক্তদান কর্মসূচি

 

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ উৎস্বর্গকারী বীরদের স্মরণে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) গতকাল এক রক্তদান কর্মসূচি পালন করেছে। সংগঠনের বিজয়নগর কার্যালয়ে সকাল ১১ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রক্তদান কর্মসূচি চলেছে। সন্ধানী’র ঢাকা মেডিকেল কলেজ ইউনিট রক্তদান কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদান করেছে।

বারভিডা ৪ দশকেরও বেশি সময় ধরে জাপানের সর্বাধুনিক প্রযুক্তির পরিবেশ-বান্ধব রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বাজারজাতকরণের মাধ্যমে দেশের পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে চলেছে। বিভিন্ন মানব সেবামূলক কার্যক্রমের মাধ্যমেও বারভিডা সামাজিক দায়িত্ব পালন করে যেতে অঙ্গীকারাবদ্ধ।

বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক এবং সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান সকালে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। বারভিডার ভাইস প্রেসিডেন্ট ১ মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস.এম. মনসুরুল কবির (লিংকন), কালচারাল সেক্রেটারি মো. গোলাম রাব্বানি (শান্ত) এবং কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন মজুমদার ও মো. হুমায়ুন কবীর ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বারভিডার কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং সংগঠনের অফিসিয়ালবৃন্দ কর্মসূচিতে রক্তদান করেন। বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

Posted ০২:৩২ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com