অনলাইন ডেস্ক
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ৩৫০ বার পঠিত
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন৷ বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন৷ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল ৯ ঘটিকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন৷
এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, মো. শহীদুল ইসলাম, মো. শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Posted ০৩:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com