সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের

মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৮৮ বার পঠিত

ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি ২৭ কোটি ৩৭ লাখ টাকা বিনিয়োগ করবে। এর ফলে প্রতি বছর কোম্পানিটির উৎপাদন বাড়বে ২,৪১৭ মেট্রিক টন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটিকে ১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য ডেসকো অনুমোদন পত্র দিয়েছে। যা কোম্পানির ব্যবসা সম্প্রসারণের কাজে সহয়তা করবে।

নিজস্ব সম্পদ এবং ধার করা অর্থ দিয়ে কোম্পানিটি নতুন প্রকল্পে অর্থায়ন করবে। নতুন প্রকল্পের কাজ ২০২২ সালে শুরু করা যাবে বলে কোম্পানিটি আশা করছে।

কোম্পানিটির সম্প্রসারণের কাজ সম্পন্ন হওয়ার পর প্রতি বছর উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৪ হাজার ৭২৫ মেট্রিক টন।

কোম্পানিটি আরও জানিয়েছে, উৎপাদিত অতিরিক্ত পণ্য আমদানি করা পণ্যের জায়গা সরাসরি প্রতিস্থাপন করবে। যা কোম্পানিটির মর্কেট শেয়ার ২৫ থেকে ৫২ শতাংশ বৃদ্ধি করবে।

Facebook Comments Box

Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com