সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

মুজিব বর্ষ উপলক্ষে বাজারে আসছে ২০০ টাকার নোট

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   931 বার পঠিত

মুজিব বর্ষ উপলক্ষে বাজারে আসছে ২০০ টাকার নোট

বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রুপার স্মারক মুদ্রা ছাড়বে। একই সঙ্গে চালু করা হবে ২০০ টাকা মূল্যমানের নিয়মিত নোটও। আগামী ১৭ মার্চ এগুলো বাজারে ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। ১০০ টাকা মূল্যমানের ১ হাজার ৫০টি স্বর্ণমুদ্রা এবং একই মূল্যমানের ৫ হাজারটি রৌপ্যমুদ্রা ছাড়া হবে। এর বাইরে এ উপলক্ষে বাজারে ২০০ টাকা মূল্যমানের নোটও ছাড়া হবে।’

তবে ২০০ টাকা মূল্যমানের কতগুলো নোট বাজারে ছাড়া হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, বর্তমানে দেশে ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নিয়মিত নোট চালু রয়েছে। দেশে এই প্রথমবারের মতো ২০০ টাকার নোট চালু হতে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।