| সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 59 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) ডিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৪২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৩ টাকা ৬৯ পয়সা। সমাপ্ত অর্থ বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৫ টাকা ৮২ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ২ টাকা ৫৭ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮৪ পয়সা। যা আগের বছর ছিল ১২ টাকা ২৯ পয়সা। আগামী ২৪ ফেব্রুয়ারি হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জানুয়ারি।
Posted ৬:০২ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra