|

Advertisement
×

রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকে ১০ নতুন ডিএমডি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১১৭ বার পঠিত

রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকে ১০ নতুন ডিএমডি

নিজস্ব প্রতিবেদক :

নতুন ১০ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পেল রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংক।

মহাব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি পেয়ে তারা ডিএমডি হয়েছেন।
একজন ডিএমডি পেয়েছে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান— ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশও (আইসিবি)।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমানকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিমকে সেখানকার ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হককে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিনকে সেখানকার ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁকে জনতা ব্যাংকের ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজম একই ব্যাংকের ডিএমডি হয়েছেন। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক শাহীনূর সুলতানাকে ডিএমডি করা হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের।
এছাড়া বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমামকে আইসিবির ডিএমডি এবং সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা ও সাফায়েত হোসেন পাটওয়ারীকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com