|

Advertisement
×

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৩৮ বার পঠিত

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটি রমোট ৪৬ লাখ ৩২ হাজার শেয়ার হাতবদল করেছে, যার মোট বাজারমূল্য ৫৪ কোটি ১৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৫৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৩৮ লাখ টাকা।

এসকে ট্রিমস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৮ লাখ ৫৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৪ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ডিবিএইচ, ইউনাইটেড পাওয়ার, ব্রাক ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

 

Facebook Comments Box

Posted ০৫:০৬ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com