সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লেনদেনের ৩ ঘণ্টায় বিক্রেতা সঙ্কটে হল্টেড ৪ কোম্পানি

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৯৫ বার পঠিত

লেনদেনের ৩ ঘণ্টায় বিক্রেতা সঙ্কটে হল্টেড ৪ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ারে। কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, বিআইএফসি, জেনারেশন নেক্সট ফ্যাশন ও কেয়া কসমেটিকস লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১টা পর্যন্ত প্রভাতি ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৯ লাখ ৫৮ হাজার টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩০ টাকা ৫০ পয়সা।
এদিকে একই সময়ে বিআইএফসির স্ক্রিনে ২ লাখ ৩৭ হাজার ৪৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫ টাকা ২০ পয়সা।

একই সময়ে জেনারেশন নেক্সট ও কেয়া কসমেটিকসের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Facebook Comments Box

Posted ০২:০০ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com