রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

শেয়ারবাজারে ফিরেছে প্রায় ১৮ হাজার কোটি টাকার মূলধন

  |   শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   272 বার পঠিত

শেয়ারবাজারে ফিরেছে প্রায় ১৮ হাজার কোটি টাকার মূলধন

আগের দুই সপ্তাহের ধারাবাহিকতায় বিদায়ী সপ্তাহেও (১০-১৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূলধন বেড়েছে। গত তিন সপ্তাহে দেশের শেয়ারবাজারে প্রায় ১৮ হাজার কোটি টাকার পুঁজি ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা।

গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৬৮ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা বা ৮.৫৪ শতাংশ। এর আগের সপ্তাহে অর্থাৎ (০৩-০৭) নভেম্বর বাজার মূলধন বেড়েছিল ৬ হাজার ৪৭৭ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা বা ০.৯৭ শতাংশ। এছাড়া, (২৭-৩১ অক্টোবর) ডিএসইর বাজার মূরধন বেড়েছিল ৮ হাজার ৪৬৩ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা বা ১.২৯ শতাংশ। অর্থাৎ ৩ সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ৮১০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।

গত সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। এছাড়া, ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমলেও সিএসইতে বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৫.৩৩ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ২০.৮৭ পয়েন্ট বা ১.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৮৬.৪১ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১.৬১ পয়েন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮৯.৫২ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ১৫.৩৮ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯.৯৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪৮টি, কমেছে ২০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০ কোটি ৫৬ লাখ ২০ হাজার শেয়ার ৮ লাখ ৩২ হাজার ৬৯৭বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৭৭০ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৯ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫৮ কোটি ৯৬ লাখ টাকা বা ৮.৫৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭১ হাজার ৮০৯ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৬৮ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা বা ০.৪৩ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮.৬১ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮০.২২ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২৯.৭৮ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬২.৫৫ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৬.২৪ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ এবং সিএসআই সূচক ২.১৫ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৪০.৮৩ পয়েন্টে এবং ৯৫৬.৮২ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১৬৬.১৫ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০৭.১৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১১৩টি, কমেছে ১৮২টি এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৮৬ লাখ ৫১ হাজার ৩১৪ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার ১২০ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৯৬ লাখ ৯২ হাজার ১৯৩ টাকা বা ১০০.২১ শতাংশ।

 

Facebook Comments Box

Posted ৭:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।