শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   329 বার পঠিত

সপ্তাহজুড়ে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থানেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে কেমেছ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে আড়াই হাজার কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.২৯ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২৫০.৬০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট বা ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৮১.০৫ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ০.৯৯ পয়েন্ট ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬৭৩.৫৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬২টির বা ৪২.৮৬ শতাংশের, কমেছে ১৯৮টির বা ৫২.৩৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির বা ৪.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ হাজার ৭০৯ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৮১১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ৮০৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন এক হাজার ৪১২ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৯৯৫ টাকা বা ১৩ শতাংশ কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি ৫৮ লাখ ২৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা দুই হাজার ৫৬১ কোটি ২৩ লাখ ৭৭ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৮০ লাখ ৪০৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৫০ লাখ ৬১ হাজার ২৪৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮০ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৮৩৬ টাকা বা ২০ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৭১ পয়েন্ট বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৪৬.০৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪.৬৩ পয়েন্ট বা ০.০৩ শতাংশ ও সিএসআই ৭.৩৩ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৬৮৭.২১ পয়েন্টে ও এক হাজার ৩৪৯.৫০ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১২৯.৫০ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ ও সিএসই-৫০ সূচক ৫.৯৬ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩১.৯১ পয়েন্টে ও এক হাজার ৫৪৫.৯১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৯টির বা ৪৩.৫৭ শতাংশের দর বেড়েছে, ১৭৯টির বা ৫২.৩৪ শতাংশের কমেছে এবং ১৪টির বা ৪.০৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

 

 

 

 

Facebook Comments Box

Posted ১:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।