রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সার্কিট ব্রেকার সংক্রান্ত বিএসইসির নির্দেশনা জারি

শনিবার, ০৮ মে ২০২১   প্রিন্ট   ৫৬৭ বার পঠিত

সার্কিট ব্রেকার সংক্রান্ত বিএসইসির নির্দেশনা জারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানির সার্কিট ব্রেকার সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রবণতা থামানোর উদ্যোগ হিসেবে নিয়েছে বিএসইসি । এ খন থেকে নতুন কোম্পানির শেয়ার লেনদেনে বিশেষ সার্কিট ব্রেকার থাকছে না। অন্যান্য কোম্পানির মতো একই সার্কিট ব্রেকার প্রযোজন্য লেনদেন শুরুর প্রথম দিন থেকে।

বৃহস্পতিবার (৬ মে) বিএসইসি এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

উল্লেখ, আগের নিয়ম অনুসারে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে প্রথম দুই দিনের সার্কিট ব্রেকারের সীমা ছিল ৫০ শতাংশ। অর্থাৎ একটি কোম্পানি আইপিওতে যে দামে শেয়ার বিক্রি করতো লেনদেন শুরু হওয়ার প্রথম দিনে তার থাকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য বাড়তে পারতো। অন্যদিকে প্রথম দিনের ক্লোজিং মূল্যের উপর আরও ৫০ শতাংশ মূল্য বাড়তে পারতো দ্বিতীয় দিনে। তৃতীয় দিন থেকে স্বাভাবিক সার্কিট ব্রেকার প্রযোজ্য হতো। ধরা যাক, একটি কোম্পানির শেয়ার আইপিওতে ২০ টাকা দামে বিক্রি করা হয়েছে। আগের নিয়ম অনুসারে, লেনদেনের প্রথম দিনে এর দাম ১০ টাকা বেড়ে শেয়ারটির দাম ৩০ টাকা পর্যন্ত হতে পারতো। আবার দ্বিতীয় দিনে আরও ৫০ শতাংশ তথা ১৫ টাকা বেড়ে দাম হতে পারতো ৪৫ টাকা।

নতুন নির্দেশনা অনুসারে, নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম অন্যান্য কোম্পানির মতো ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে।এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, নতুন কোম্পানির শেয়ারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির একটি প্রবণতা দেখা যাচ্ছে, যা বাজারের জন্য স্বস্তিকর নয়। এই প্রবণতা বন্ধ করে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কমিশন নতুন সিদ্ধান্ত নিয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Facebook Comments Box

Posted ১২:৫২ অপরাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com