অনলাইন ডেস্ক
বুধবার, ১৯ জুন ২০২৪ প্রিন্ট ১৮৮ বার পঠিত
আজ বুধবার ১৯ জুন, সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ১৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৫ শতাংশ বা ৪৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬১.৩৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২১.৩১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৪৪.১৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩২ টির, কমেছে ৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ৭ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৮৪ টি শেয়ার ৮১ হাজার ৭৬১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৪৪ লাখ ০৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ঈদ-উল-আযহার আগে ১৩ জুন ডিএসইতে ৯ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৮ টি শেয়ার ৯৯ হাজার ৪৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪২৩ কোটি ১৪ লাখ ১৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭৬ কোটি ৭০ লাখ ১১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪২ শতাংশ বা ৬১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৬০৮.৪৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকা।
Posted ০৪:২৭ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com