শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচক উত্থানে সপ্তাহ পার পুঁজিবাজারে

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৯৩৫ বার পঠিত

সূচক উত্থানে সপ্তাহ পার পুঁজিবাজারে

বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

এদিন বীমা ও বস্ত্র খাতের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

বৃহস্পতিবার সূচক বাড়ার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়ে চলে সকাল পৌনে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা অব্যাহত ছিলো দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে বিমা ও বস্ত্র খাতের শেয়ার বাড়ায়, দিনের বাকি সময়ের লেনদেন হয় সূচকের ওঠা-নামার প্রবণতায়।

দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ১ পয়েন্ট। আর সিএসইতে বেড়েছে ২ পয়েন্ট।

ফলে গত রোববার, সোমবার ও মঙ্গলবার তিনদিন সূচক পতনের পর বুধবার ও বৃহস্পতিবার দু’দিন সূচক বাড়লো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন বিমা খাতের ৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে দু’টির আর অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে বস্ত্র খাতে তালিকাভুক্ত ৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৪টির আর অপরিবর্তিত ছিলো দু’টি কোম্পানির শেয়ারের।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ২৫ কোটি ২৫ লাখ ৫৬৫টি শেয়ারের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৩৭ লাখ ৮ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭১২ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯০১ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৫০ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

সিএসইতে সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬০০ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৩৭০ টাকার।

Facebook Comments Box

Posted ০৪:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com