নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ প্রিন্ট
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সামসুল হুদার পুনঃনিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নতুন এ অনুমোদন অনুযায়ী তিনি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন, যা ৫ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে।
সোনার বাংলা ইন্স্যুরেন্সে যোগদানের আগে মো. সামসুল হুদা দেশের স্বনামধন্য নন-লাইফ বীমা প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স, পিপলস্ ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নন-লাইফ বীমা খাতে তাঁর প্রায় ৩৭ বছরের দীর্ঘ কর্মঅভিজ্ঞতা রয়েছে।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ইন্স্যুরেন্স বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
মো. সামসুল হুদা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ছতুরা শরীফ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
Posted` ১:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com