|

Advertisement
×

হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি শুক্রবার

বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯   প্রিন্ট   ১০১৩ বার পঠিত

হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি শুক্রবার

হেফাজতে ইসলাম বাংলাদেশ শুক্রবার ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তরগেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদে কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষের সঙ্গে তুলনা, ইসলামি অনুশাসনকে ‘মোল্লাতন্ত্র’ ও আল্লমা শাহ আহমদ শফীসহ আলেমসমাজ সম্পর্কে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তৃতার তীব্র প্রতিবাদে শুক্রবার এ বিক্ষোভ সমাবেশ করবেন হেফাজত ইসলামের অনুসারীরা।

আরও বলা হয়, হেফাজত আমির শাহ আহমদ শফীর নির্দেশে ঢাকা মহানগর হেফাজত শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করবে। ঢাকা মহানগর হেফাজতের সভাপতি নূর হোছাইন কাসেমী এ বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করবেন।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন খেলাফত আন্দোলনের কর্মীরা।
সমাবেশে নেতারা বলেন, এমন জঘন্য বক্তব্য দিয়ে রাশেদ খান মেনন সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হরিয়েছেন। অবিলম্বে তাকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com